প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিমুলিয়া এলাকায় গত শুক্রবার এক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) স্ত্রী ও এক ডিবি পুলিশের দারোগার স্ত্রীকে বহনকারী মাইক্রোবাস ডাকাতের কবলে পড়ে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতেরা তাঁদের কাছ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।মাইক্রোবাসের যাত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ওসি মনিরুজ্জামানের স্ত্রী রাহাত সুলতানা ও নেত্রকোনা ডিবি পুলিশের দারোগা আবুল কায়েস আহমেদের স্ত্রী নিগার সুলতানা এবং তাঁদের আরেক বোন নাহিদ সুলতানা ও তাঁদের সন্তানেরা।এ ব্যাপারে তারাকান্দা থানায় মামলার পরে গত ৫ নভেম্বর উপজেলার বাতুয়াদী গ্রামের সোহরাব হোসেন ও গজহর গ্রামের রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।তারাকান্দা থানার ওসি (তদন্ত) আছাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।