ওস্তাত মমতাজ আলী খানের গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ নিজস্ব অর্থায়নে সংগীত দলগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় সাধন ও শ্রোতা সৃষ্টির জন্য প্রতি মাসে দুবার মাসিক গানের আসরের উদ্যোগ নিয়েছে।এই কর্মসূচির ধারাবাহিকতায় এবার ১ ডিসেম্বর বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্য কলাকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওস্তাদ মমতাজ আলী খানের গানের আসর’। বাঁশুরিয়া লোকসংগীত চর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীরা অনুষ্ঠানে গান শোনাবেন। দর্শনীর বিনিময়ে এই গানের আসর শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।