ওস্তাদ সৈয়দ জাকির হোসেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ওস্তাদ সৈয়দ জাকির হোসেন আজ শনিবার ভোর ৬টায় তাঁর ধানমন্ডির বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১ সেপ্টেম্বর তিনি মস্তিস্কে রক্ষক্ষরণের কারণে পক্ষাঘাতগ্রস্ত হন। এর পর থেকে তাঁর স্মৃতিশক্তি আর কাজ করেনি। আজ শনিবার নামাজে জানাজা শেষে বাদ জোহর বকশীবাজারের হোসেনি দালান কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।১৯২৯ সালে ওস্তাদ সৈয়দ জাকির হোসেনের জন্ম। বেড়ে উঠেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরে। মায়ের দিক থেকে তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বংশধর। রাগপ্রধান গানের একজন গুণী ওস্তাদ তিনি। সৈয়দ জাকির হোসেন। ঠুমরি ও দাদরা গান চর্চা করছেন সংগীতজীবনের শুরু থেকেই। আর সংগীত শিক্ষার হাতেখড়ি নিজের পরিবারেই। ওস্তাদ সৈয়দ জাকির হোসেনের চার মেয়ে, তিন ছেলে। বড় ছেলে মারা গেছেন। ছেলেদের একজন শিল্পকলা একাডেমীতে ও অন্যজন সংগীত মহাবিদ্যালয়ে আছেন।আগামী শুক্রবার তাঁর কুলখানি হবে ধানমন্ডিতে ছেলের বাড়িতে ও হোসনি দালানে।