ওহ! জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ রাত পৌনে আটটায় দেখানো হবে নাটক ওহ! জীবন। এটি রচনা ও পরিচালনা করেছেন জাহিদ মাহমুদ। এতে অভিনয় করেছেন জহির উদ্দিন পিয়ার, আশীষ খন্দকার, আলভী প্রমুখ। মনা ডাকাত! আশপাশের দশ ইউনিয়নের মধ্যে এক আতঙ্কের নাম। রাতের অন্ধকারে হিংস্র প্রাণীর চেয়েও ভয়াবহ তার রূপ। রাতে হায়নার মতো জ্বলজ্বল করে তার চোখ। আবার কেউ কেউ বলে অন্ধকারের মতোই তার গায়ের রং মিশমিশে কালো। তাই নাকি তার শরীর দেখতে পাওয়া যায় না রাতের বেলা। এভাবে অনেক কল্পকাহিনি রয়েছে এই মনা ডাকাতের নামে। অথচ কেউ সামনে থেকে দেখতে পায়নি তাকে।