ওহাবি উপনিবেশবাদ ঠেকাতে চাইছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি জনগণের একটি অংশ সে দেশে আরব উপনিবেশবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশটিতে সুফি ইসলামের ওপর সৌদি-সমর্থিত কট্টরপন্থী ওহাবি ইসলাম চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে অনেকেই কথা বলতে শুরু করেছেন। লাহোরভিত্তিক ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড সেক্যুলার স্টাডিজের পরিচালক সাঈদা দিপ টাইমস অব ইন্ডিয়াকে এ কথা জানিয়েছেন।পাকিস্তানে সুফিবাদীদের বিভিন্ন পবিত্র স্থানে সাম্প্রতিক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে ওহাবিবাদ-বিরোধী মনোভাবের সৃষ্টি হয়েছে বলেও জানান সাঈদা। তিনি বলেন, ‘অগণতান্ত্রিক সৌদি আরব ওহাবি ইসলামকে পাকিস্তানে রপ্তানি করছে। অথচ এখানে ঐতিহ্যগত ভাবেই সুফিবাদ জনপ্রিয়।’সাঈদা অভিযোগ করে বলেন, ‘সৌদির শাসকেরা তাঁদের ক্ষমতা টিকিয়ে রাখতে পাকিস্তানসহ সারা বিশ্বের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করতে ওহাবিদের অর্থায়ন করছে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘এই মতবাদকে ছড়িয়ে দিতে সারা বিশ্বে পেট্র-ডলার ছড়ানো হচ্ছে।’সাঈদা বলেন, আমেরিকার পাশাপাশি আরব উপনিবেশবাদের বিরুদ্ধেও পাকিস্তানের জনগণের একটা যুদ্ধ করা দরকার।অভিযোগ রয়েছে, পাকিস্তানি তালেবান ও উগ্রপন্থীরা আরব ওহাবিদের কাছ থেকে সমর্থন ও অর্থ সহায়তা পাচ্ছে। আর তারাই পাকিস্তানকে সন্ত্রাসবাদের স্বর্গ রাজ্যে পরিণত করেছে।আঠারো শতকে ওহাবিবাদের সূত্রপাত ঘটে। এ মতাদর্শে বিশ্বাসীরা কট্টরবাদী বলেই পরিচিত। তারা সুফিবাদকে সমর্থন করে না।