ওয়াকারের চোখে টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার আর ওয়াকার ইউনুসের টেস্ট অভিষেক হয়েছিল একই ম্যাচে। খেলোয়াড়ি জীবনে ওয়াকার খুব কাছ থেকেই দেখেছেন তাঁকে। এবার দেখছেন প্রতিপক্ষ কোচের চোখে। ভারতের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আরেকবার স্যালুট জানালেন ভারতের ব্যাটিং মায়েস্ত্রোকে। শচীন টেন্ডুলকার এখনো খেলে যাচ্ছেন।ওয়াকার ইউনুস: (হেসে) আমি আট বছর আগে অবসর নিয়েছি, এর পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছি আর এখন পাকিস্তানের কোচ। সবকিছুতেই চেষ্টা করে দেখেছি আমি, কিন্তু শচীন এখনো খেলেই যাচ্ছে! তবে ক্রিকেটের প্রায় প্রতিটি পথেই আমার বিচরণ করা শেষ! ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার...।ওয়াকার: নিঃসন্দেহে আমার দেখা সেরা ব্যাটসম্যান। মানুষ ব্র্যাডম্যানের কথা বলে। কিন্তু আমাদের প্রজন্ম বা আমাদের ঠিক আগে যারা এসেছে, ব্র্যাডম্যানের ব্যাটিং কেউ দেখেনি। এটা ঠিক যে তাঁর ব্যাটিং গড় বিস্ময়কর (৯৯.৯৪), তবে আমি শচীনকেই সেরা মনে করি। টেন্ডুলকার যা দেখিয়েছেন।ওয়াকার: প্রতিভার সঙ্গে যদি পাওয়ার আকাঙ্ক্ষাটা যোগ হয়, তখন আপনি সাফল্য পাবেনই। গত ২০-২৫ বছরে আমি প্রতিভাবান অনেক ক্রিকেটার দেখেছি। কিন্তু তাদের বেশির ভাগই খুব দ্রুত ম্লান হয়ে গেছে। তাদের আসলে শৃঙ্খলাবোধও ছিল না। তারা নিজেদের সামনে এগিয়ে নিয়ে যেতে পারেনি। শচীনের গল্পটা ভিন্ন। টেন্ডুলকারের সাফল্যের রহস্য।ওয়াকার: ভালোবাসা, পাওয়ার তীব্র ইচ্ছা তো আছেই। শচীনের টেকনিকও খুব ভালো। দেখুন, নিজেকে এগিয়ে নিতে শচীন অনেক কিছুই করেছে। ওর আত্মত্যাগ প্রশংসনীয়। সব সময় কঠিন পরিশ্রম করে ও। শচীন তার প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করেছে। ছোটখাটো একজন মানুষ সে, কিন্তু দলগুলোর চূড়ান্ত সর্বনাশ করে দেয়! অভিষেকের সময় টেন্ডুলকারের যে বিষয়টি নজর কেড়েছিল।ওয়াকার: ওই সিরিজটার আগে অজয় জাদেজার কাছ থেকে শচীন সম্পর্কে অনেক শুনেছি আমি। জাদেজা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পাকিস্তানে যখন খেলতে গিয়েছিল, আমার কাছে শচীনের খুব প্রশংসা করেছিল। সে কারণেই শচীনের কাছ থেকে বিশেষ কিছু আশা করেছিলাম। তখন তো ও কোঁকড়া চুলের একটা ‘বাচ্চা’ ছেলে। প্রথম সিরিজেই ভালো করেছিল। কিন্তু সে যে এত দূর আসবে এবং এত রেকর্ড গড়বে, সেটা সেদিন কল্পনাও করতে পারিনি। আপনার বলে নাকে ব্যথা পাওয়ার পরও শিয়ালকোট টেস্টে টেন্ডুলকার মাঠ থেকে বেরিয়ে যায়নি।ওয়াকার: শচীনের সাহস ছিল বলতে হবে! তখন ওর মাত্র ১৬ বছর বয়স, কিন্তু খুব দৃঢ়তা দেখিয়েছিল। উইকেটে খুব ঘাস ছিল এবং ব্যাটিং করা অত সহজ ছিল না। কিন্তু এক টেস্টেই যেন ছেলেটা পরিপক্ব হয়ে উঠল। সেদিন আহত অবসর হয়ে ফিরে যায়নি বলেই এখনো টিকে আছে শচীন। যেসব স্বীকৃতি টেন্ডুলকার পেয়েছেন সে প্রসঙ্গে।ওয়াকার: সব কটিই তার প্রাপ্য। সেঞ্চুরির সেঞ্চুরি থেকে আর মাত্র একটি সেঞ্চুরি দূরে টেন্ডুলকার।ওয়াকার: ৯৯ কি ১০০, মন ভরিয়ে দেওয়া অর্জন! টেন্ডুলকার কি আদর্শ রোল মডেল?ওয়াকার: অবশ্যই। শচীনকে কখনো কোনো বিতর্কে জড়াতে দেখিনি। আমি ভাবতেই পারি না, এতটা শান্ত সে থাকে কীভাবে। তাকে নিয়ে যা কিছু বলা বা লেখা হয়েছে, সে বিষয়ে কোনো প্রতিক্রিয়াও দেখায়নি। টেন্ডুলকারকে দেখে তরুণ প্রজন্ম কী শিখতে পারে?ওয়াকার: সবকিছুই, একজন ক্রিকেটার হিসেবে, একজন মানুষ হিসেবে...। মানুষ টেন্ডুলকারকে নিয়ে। ওয়াকার: খুব বিনয়ী, মৃদুভাষী। তার কথা শুনে কখনোই বোঝা যায় না যে সে শচীন টেন্ডুলকার! দারুণ ব্যাপার।