ওয়াজিরিস্তানে চালকবিহীন বিমান হামলায় নিহতদের স্মরণে তিন দিন শোক ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ওয়াজিরিস্তানে মেহসুদ উপজাতির ৪৪ জন সদস্য মার্কিন চালকবিহীন বিমান হামলায় নিহত হওয়ায় সেখানকার উপজাতীয় নেতারা তিন দিনের শোক ঘোষণা করেছেন।উপজাতীয় নেতারা গতকাল বৃহস্পতিবারের এই বিমান হামলার তীব্র প্রতিবাদ করেছে। এ ধরনের হামলা বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।যারা নিহত হয়েছে তাদেরকে ‘ব্লাড মানি’ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে দাবি করেছেন ওয়াজিরিস্তানের প্রধান মালিক নাসরুল্লাহ।এদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসফাক পারভেজ কায়ানি এই বিমান হামলার তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, এটা খুবই দুঃখজনক। এ হামলায় কিছু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, যা মানবাধিকার লঙ্ঘন সমতুল্য।উল্লেখ্য, বিমান হামলার সময় উপজাতীয় প্রবীণরা ওই স্থানে তাঁদের নিজস্ব সমস্যা নিয়ে একটি সভা করছিলেন। দ্য নিউজ অনলাইন।