ওয়াজিরিস্তানে সাবেক পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের দ্বারা অপহূত হওয়ার কয়েক সপ্তাহ পর খালিদ খাজা নামের পাকিস্তানের এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ গতকাল শুক্রবার উপজাতীয় জনগোষ্ঠী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তান থেকে উদ্ধার করা হয়।কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, শুক্রবার বিকেলে মির আলী শহরের কাছে এক ডোবায় খালিদ খাজার লাশ পড়ে থাকতে দেখা যায়। তাঁকে মাথায় ও বুকে গুলি করা হয়।লাশটির সঙ্গে আটকানো একটি চিঠিতে দাবি করা হয়, সাবেক পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা খাজা ছিলেন একজন মার্কিন গুপ্তচর। এতে আরও বলা হয়, ‘যদি কেউ আমেরিকার জন্য গুপ্তচরের কাজ করে, তবে তার ভাগ্যও হবে এ রকম।’বিগত কয়েক বছর যাবত্ খালিদ খাজা পাকিস্তান কর্তৃক গোপনে আটকে রাখা কয়েক ডজন ব্যক্তির মুক্তির দাবিতে প্রচারাভিযান চালিয়ে আসছিলেন। উত্তর ওয়াজিরিস্তানে এক সফরে যাওয়ার পর আরও দুই ব্যক্তিসহ খাজা গত কয়েক সপ্তাহ যাবত্ নিখোঁজ ছিলেন। পরে এশিয়ান টাইগার্স নামে একটি গ্রুপের সদস্যরা জানান যে তাঁরাই ওই তিনজনকে অপহরণ করেছেন।বিবিসির ইসলামাবাদ সংবাদদাতা সাইয়েদ শোয়াইব হাসান বলেন, গ্রুপটিকে পাকিস্তানি তালেবানের একটি অঙ্গসংগঠন বলে ধারণা করা হয়।খালিদ খাজার মৃত্যুর আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি নিজেকে একজন সিআইএ ও পাকিস্তানের গুপ্তচর হিসেবে স্বীকার করছেন।খালিদ খাজার অপহরণকারীরা অপহূত ওই তিন ব্যক্তির মুক্তির বিনিময়ে মুক্তিপণ ছাড়াও তালেবান জঙ্গিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।