ওয়াজেদ মিয়ার নামে রংপুরে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাট নামক স্থানে করতোয়া নদীর ওপর একটি সেতু তৈরি হচ্ছে। সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার নামানুসারে ‘ওয়াজেদ মিয়া সেতু’ হিসেবে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি সাত স্প্যানবিশিষ্ট ও ২৭৯ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু। সড়ক ও জনপথ অধিদপ্তর সেতুটি নির্মাণ করছে। আজ বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।উল্লেখ্য, পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার জন্মস্থান রংপুরের পীরগঞ্জ উপজেলায়।—বাসস।