ওয়াটার রকেটের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ থেকে ২৯ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল ১৬তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক মহাকাশ সংস্থা পরিষদের বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার এবং বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেনসিং অর্গানাইজেশনের (স্পারসো) চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘মহাকাশ ব্যবহার: মানুষের নিরাপত্তা ও নিশ্চয়তায় অবদান’।সম্মেলনের প্রথম দিনে এফ আর সরকার বাংলাদেশের পক্ষে ২০০৯ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান বর্ষ উদ্যাপন, বাংলাদেশ-ভারত জ্যোতির্বিদদের দুই দেশের সীমান্তে মহামিলন, ঐতিহাসিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বিশ্ব মহাকাশ সপ্তাহ উদ্যাপনসহ বাংলাদেশে মহাকাশ শিক্ষার প্রসারে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির কার্যক্রম তুলে ধরেন।সম্মেলনে ২৩-২৪ জানুয়ারি ব্যাংককের জাতীয় বিজ্ঞান জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ওয়াটার রকেট উেক্ষপণ প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের আইসিএল স্কুলের নবম শ্রেণীর ছাত্র উসামা আমিন জার্জিস ও ঢাকার ম্যাপল লিফ স্কুলের ও-লেভেল পরীক্ষার্থী আনাম আরাফাত অমিত। শিক্ষক হিসেবে অংশ নেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির দপ্তর সম্পাদক মামুন আহমেদ শরীফ। সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়াও দক্ষিণ আমেরিকার তিনটি দেশ—ইকুয়েডর, কলম্বিয়া, আর্জেন্টিনাসহ মোট ১৫টি রাষ্ট্রের ৩৬ জন ছাত্র অংশ নেয়।অংশগ্রহণকারী দেশগুলোর মহাকাশ বিজ্ঞান ও ওয়াটার রকেট কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত আলোচনাপর্বে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের ভূমিকা উপস্থাপন করা হয়। ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের নিয়ে ওয়াটার রকেট তৈরি ও উেক্ষপণ প্রতিযোগিতা। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারী সবার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয় থাইল্যান্ড, দ্বিতীয় সিঙ্গাপুর, তৃতীয় থাইল্যান্ড এবং চতুর্থ ও পঞ্চম হয় শ্রীলঙ্কার প্রতিযোগী। এ ছাড়া বাংলাদেশ চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও অংশ নেয়।সম্মেলনের এক বৈঠকে ২০১০ সালে বাংলাদেশে একটি মহাকাশ শিক্ষা সেমিনার আয়োজন করার প্রস্তাব তোলা হয়। স্প্যাইস এডুকেশন অ্যাওয়ারনেস ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে এবং জাপান মহাকাশ সংস্থার সহায়তায় এ সেমিনারের আয়োজন করা হবে। আগামী জুন মাসের মধ্যেই কোনো এক সময়ে সেমিনারটি আয়োজন করা হবে। সেমিনারে জাতিসংঘ, নাসা, জাকসাসহ বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা ও আন্তর্জাতিক মহাকাশ সংগঠনের মহাকাশ বিশেষজ্ঞরা অংশ নেবেন।থাইল্যান্ডের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জিও-ইনফরমেটিক্স অ্যান্ড স্পেস টেকনোলজি ডেভেলপমেন্ট এজেন্সি; জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, মহাকাশ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাপান মহাকাশ সংস্থা যৌথভাবে এবারের আয়োজন করে।বিজ্ঞান প্রজন্ম ডেস্ক