ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবের নতুন সদস্য শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনের ম্যাচে ৭ হাজার রান করেছেন বীরেন্দ্র শেবাগ। আজ বুধবার বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় আইডিয়া কাপের ফাইনালে ৭ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি। এক দিনের ম্যাচে তিনি ১২টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি করেছেন।ষষ্ঠ ভারতীয় হিসেবে তিনি এ গৌরব অর্জন করলেন। এর আগের পাঁচ ভারতীয় হলেন মো. আজহার উদ্দিন, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও যুবরাজ সিং।আজ শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল খেলতে নামার আগে শেবাগ ২১৮ ম্যাচে ৬ হাজার ৯৯৪ রান করেন। ৭ হাজার ক্লাবের সদস্য হওয়ার জন্য তাঁর দরকার ছিল ৬ রান। আজ ২১৯তম ওয়ানডে খেলতে নেমে দলীয় ২ ওভার ২ বলে কুলাসেকারার বলে একটি বাউন্ডারি মেরে তিনি ৭ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েন। তিনি এ ম্যাচে ২৭ বলে ৪২ রান করেন। ২১৯ ওয়ানডেতে তাঁর রান ৭ হাজার ৩৬।১৯৯৯ সালের ১ এপ্রিল মোহালিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে ক্যারিয়ার শুরু হয় শেবাগের। প্রথম ম্যাচে ১ রান করে ড্রেসিং রুমে ফিরতে হয়েছিল তাঁকে। এরপর পেরিয়ে গেছে ২১৮টি ম্যাচ। ওয়েবসাইট।