ওয়ার্কশপে বাস ঢোকে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারির জয়কালী মন্দিরের পাশের একটি ওয়ার্কশপে বাস ঢোকে পড়ায় সেখানে কর্মরত আবির হোসেন সাজ্জাদ (১৭) নামের এক কর্মী নিহত হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টা দিকে এ ঘটনা ঘটে।আবিরের বাবার নাম আবুদল মান্নান। সে সবুজবাগ থানার মানিকনগর এলাকায় থাকত। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, যাত্রীবাহী একটি বাস বেলা সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় মন্দিরের পাশে ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ঢোকে পড়ে। এ সময় বাসের চাপায় সাজ্জাদ এবং পথচারী বাবুল হোসেন ও মো. রকি নামের দুজন আহত হন। বাসটি নারায়ণগঞ্জের আদমজী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।স্থানীয় লোকজন আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।