ওয়াল্টন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের প্রথম পর্বের বিজয়ী যাঁরা
ওয়াল্টন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের প্রথম পর্বের ড্র হয়েছে গত ২৮ মার্চ সোমবার প্রথম আলো কার্যালয়ে। এই কুইজে শুধু প্রথম পর্বে প্রায় দুই লাখ পাঁচ হাজার কুপন জমা পড়ে। এর মধ্যে উত্তর সঠিক হয় এক হাজার ২৮০টি। সঠিক উত্তরদাতাদের মধ্যে ১৩ জনকে বিজয়ী নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর উপ সম্পাদক আনিসুল হক ও উপ-ক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু। এখন ওয়াল্টন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের চতুর্থ পর্বের কুপন জমা নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্য পর্বগুলোর ড্র অনুষ্ঠিত হবে। চার পর্ব শেষে সব পর্বের সঠিক উত্তর নিয়ে হবে মেগা ড্র। মেগা ড্রয়ে পুরস্কার হিসেবে থাকছে ১০১ সিসি মোটরসাইকেল, এলসিডি টিভিসহ আরও অনেক পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।বিশ্বকাপ শেষে চার পর্বের ৫২ জনসহ মেগা পুরস্কার বিজয়ীদের হাতে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। এ সংক্রান্ত ঘোষণার জন্য প্রথম আলোয় চোখ রাখার জন্য সব বিজয়ীকে অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে বিজয়ীকে কুপনে যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেই ফোনটি খোলা রাখার জন্যও অনুরোধ করা হচ্ছে।পুরস্কার হস্তান্তরের আগে বিজয়ীদের সঙ্গে ফোনেও যোগাযোগ করা হবে। প্রথম পর্বের বিজয়ীপ্রথম পুরস্কার: ৮.৫ সিএফটি রেফ্রিজারেটর একটিমো. জাকির হোসেন, ১১ই, ১/এ/১ মিরপুর, ঢাকা। দ্বিতীয় পুরস্কার: ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন একটিশাহরিয়ার মাসুদ, বাড়ি-৩৪, সড়ক-১০, সেক্টর-৪, উত্তরা, ঢাকা।তৃতীয় পুরস্কার: মাইক্রো ওয়েব ওভেন একটিনাজমুল হাসান বাবু, ২৪৯-৫০ শুভপুর, কুমিল্লা।চতুর্থ পুরস্কার: মোবাইল ফোনসেট দশটিপলাশ কানু, ৪১৯ পশ্চিম শেওড়াপাড়া, ঢাকা।মো. ইকবাল হোসেন দাদন, পশ্চিম আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা।মো. আশিক উন নবী, শিমুল-৮, বাড়ি-৬৪, সড়ক-৬/এ, ধানমন্ডি, ঢাকা।মো. আবু শোয়েব, ৭/১-বি, সেকশন-৭, মিরপুর, ঢাকা।মো. হায়াতুলইসলাম, ব্যাংক কলোনী, মতিঝিল, ঢাকা।মো. মিজানুর রহমান, জেলা তথ্য অফিস, ৪/২ বড় বাজার, সিলেট।রুবেল রায়, ৩৮/বি মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা।নাঈমুল ইসলাম সজল, ২০৯/ক বাগবাড়ী, মিরপুর, ঢাকা।ক্যালভিন চাকমা, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।সাথী আক্তার, সাত সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা।