ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত অভিনন্দন জানিয়েছেন হাসিম ক্লার্ককে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে হ্যানসেন হাসিম ক্লার্ক মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের।আজ বৃহস্পতিবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে। উল্লে¬খ্য, হ্যানসেন ক্লার্কের বাবা বাংলাদেশের ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই বাংলাদেশের প্রতি রয়েছে তাঁর গভীর ভালোবাসা ও মমত্ববোধ।অভিনন্দন-বার্তায় রাষ্ট্রদূত আকরামুল কাদের বলেন, হ্যানসেন হাসিম ক্লার্কের অভূতপূর্ব বিজয় তাঁর প্রতি সাধারণ জনগণের গভীর আস্থার মূর্ত বহিঃপ্রকাশ। ভবিষ্যত-নীতি ও কর্মসূচি প্রণয়নে তাঁর অর্জিত অভিজ্ঞতা ও দেশের প্রতি তাঁর ভালোবাসার প্রতিফলন ঘটাবে। প্রতিনিধি পরিষদে তাঁর নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেবে, বিশেষ করে উন্নয়নশীল দেশে স্বার্থ সংরক্ষণে তিনি ভূমিকা রাখতে পারবেন। —বাসস।