ওয়াসফিয়া নাজরীনের এভারেস্ট অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহণের চ্যালেঞ্জ নিয়েছেন বাংলাদেশের প্রথম নারী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। গতকাল শনিবার ওয়াসফিয়া নাজরীন বলেছেন, ‘দেশের স্বাধীনতা ও নারী প্রগতির ৪০ বছর পূর্তির মর্মকে বিশ্বে তুলে ধরতে চাই।’গতকাল ‘বাংলাদেশ অন সেভেন সামিটস’ নামের জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন। ওয়াসফিয়া নাজরীন। অনুষ্ঠানের আয়োজন করে মাউন্ট এভারেস্ট অভিযাত্রার সহায়তাদানকারী প্রতিষ্ঠান সিটি ব্যাংক, রেনেটা লিমিটেড ও কাজী ফার্মস।ওয়াসফিয়া নাজরীন বলেন, ‘এভারেস্ট বিজয়ের ধ্রুপদি দক্ষিণ দিকের দুর্গম পথ দিয়ে স্যার অ্যাডমন্ড হিলারি এভারেস্ট বিজয় করেছিলেন। ঠিক এই পথ দিয়েই আমি যাত্রা শুরু করব।’ আজ রোববার তিনি এভারেস্ট জয়ের জন্য নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন।অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ বলেন, বাংলাদেশ থেকে প্রথম মহিলা পর্বতারোহী হিসেবে সাতটি সর্বোচ্চ শৃঙ্গ অভিযাত্রার দুঃসাহসী পদক্ষেপ নিয়েছেন ওয়াসফিয়া নাজরীন। তিনি ওয়াসফিয়ার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার, সেভেন সামিটস ফাউন্ডেশন ট্রাস্টির সোনিয়া বশির, বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম প্রমুখ।