ওয়াসার দূষিত পানি বিক্রি করায় এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ঢাকার সিদ্দিকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত দূষিত পানি বিক্রি করার অভিযোগে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন। নাম-পরিচয়বিহীন এ কারখানা দুটির একটির মালিক ইমরান ও অন্যটির মালিক জুয়েল। তাঁরা দুজনই ওয়াসার পানি সরাসরি গ্যালন ও জারে ভরে ‘বিশুদ্ধ’ পানি হিসেবে সরবরাহের পর বিক্রি করে আসছিলেন।ইমরানের স্ত্রী সুফিয়া বেগমকে গ্যালনে ওয়াসার দূষিত পানি সরবরাহ করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জুয়েলের মালিকানাধীন কারখানার পরিচালক রুবেলকে জারে ওয়াসার দূষিত পানি সরবরাহ করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। সুফিয়া ও রুবেল দূষিত পানি বিক্রি করার কথা স্বীকার করেছেন। গ্যালনের পানি দুই-এক টাকা ও জারের পানি পাঁচ-ছয় টাকা দরে বিক্রি হয় বলে তাঁরা জানান।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের নেতৃত্বে বেলা দেড়টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আদালতকে সহায়তা করে বিএসটিআই, র্যাব-১০ ও মহানগর দাঙ্গা পুলিশ।