ওয়াহিদ একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদ কালচারাল ফাউন্ডেশন ও মিউজিক একাডেমির উদ্যোগে গতকাল রাজধানীর বারিধারা এলাকার ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে বার্ষিক সংগীত সন্ধ্যা ও ফাউন্ডেশনের ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেন ওয়াহিদ কালচারাল ফাউন্ডেশন ও মিউজিক একাডেমির চেয়ারম্যান মোস্তফা ফারুক ওয়াহিদ। অনুষ্ঠানের শুরুতেই বেহালা পরিবেশন করেন সার্থক শ্রীবাস্তব। এরপর প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সরদ ও বেহালাবাদন, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।