ওয়াহিদুল হককে গানে গানে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ওয়াহিদুল হকের প্রয়াণ দিবস। দেশ টিভিতে আজ গানে গানে ওয়াহিদুল হককে স্মরণ করা হবে ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে। এতে গান করবেন মিতা হক। তিন ঘণ্টার অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে বেলা তিনটায়। ছায়ানট আজ প্রয়াত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে স্মরণ করবে দুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। ছায়ানট সংস্কৃতি-ভবনে সকাল সাতটায় হবে সমবেত কণ্ঠে গান। সন্ধ্যা ছয়টায় মিলনায়তনে হবে ওয়াহিদুল হক স্মারক বক্তৃতা, গান-পাঠ-আবৃত্তি-নৃত্য। স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। বিজ্ঞপ্তি।