ওয়েতাহাকে স্বীকৃতি দিতে সবার প্রতি জাতিসংঘের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের বিরোধীদলীয় নেতা আলাসেন ওয়েতাহাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দেশটির সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।একই সঙ্গে সে দেশে অবস্থানরত শান্তি বাহিনীর ক্ষমতা আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ।গত ২৮ নভেম্বর আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন বিরোধীদলীয় প্রার্থী আলাসেন ওয়েতাহাকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লয়ন্ত বাগবো। আলাসেন ওয়েতাহাও পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।এ রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ, ইইউ, পশ্চিম আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট (ইসিওডব্লিউএএস), যুক্তরাষ্ট্র ও ফ্রান্স প্রেসিডেন্ট বাগবোকে পদত্যাগ করার আহ্বান জানান। এর পরপরই প্রেসিডেন্ট লয়ন্ত বাগবো দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউএনওসিআই) প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান। তিনি শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী আলাসেন ওয়েতাহাকে সমর্থন দেওয়ার অভিযোগ আনেন। তবে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাগবোর প্রস্তাব নাকচ করে দেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আইভরিকোস্টের প্রেসিডেন্ট লয়ন্ত বাগবোসহ ১৯ জনের বিদেশ ভ্রমণের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি।