বাঁকগুলো বাঁচাতে পারে হাজার প্রাণ লিখেছেন মো. ফারুকউজ্জামানমহাসড়কগুলোর গঠনপ্রকৃতি, বাঁক (টার্নিং পয়েন্ট), উপযুক্ত ট্রাফিক সাইন ব্যবহার এবং রোড ডিভাইডারের সঠিক প্রয়োগ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের মহাসড়কগুলোর অপ্রশস্ততার কারণে রোড ডিভাইডার দেওয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশের প্রতিটি মহাসড়ক ডিভাইডারসহ কমপক্ষে চার লেনে উন্নীত করা খুবই জরুরি। তবে চার লেনে উন্নীত করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। সে সময় পর্যন্ত বহু মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। যেমন—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত চার লেনের রোডে ডিভাইডার থাকায় দুর্ঘটনা সেখানে কম হচ্ছে। বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে দাউদকান্দি টোলের পর থেকে চট্টগ্রামমুখী ডিভাইডারবিহীন সড়কে। এর অধিকাংশই হচ্ছে অপ্রশস্ত সড়কের টার্নিং পয়েন্টের মুখোমুখি সংঘর্ষে।গত এক বছরে কুমিল্লায় ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২৫৫ জন। এগুলোর বেশির ভাগই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ৯৭ কিলোমিটার অংশের ৬০টি বাঁক ও ভঙ্গুর রাস্তায় ঘটছে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে না পারলে তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো বহু মূল্যবান প্রাণ অকালে ঝরে পড়বে।গণমাধ্যমে শিশুদের অনুষ্ঠান চাইলিখেছেন কৃষ্ণা সরকারবর্তমান সময়ের একজন মা মাত্রই জানেন বিষয়টি কত প্রাসঙ্গিক। আমি একজন মা আর তাই আমি ভুক্তভোগী। বাংলায় আমাদের যে কয়টি টিভি চ্যানেল আছে, সেগুলোর কোনোটিতেই শিশুদের জন্য কোনো বিনোদন বা শিক্ষামূলক অনুষ্ঠান নেই বললেই চলে। একমাত্র বিটিভিতে শুক্রবার সকালে সিসিমপুরকে বাদ দিলে বাচ্চাদের দেখতে উৎসাহী করবে—এমন কোনা অনুষ্ঠান আমি খুঁজে পাই না। যে কারণে বাধ্য হয়ে বাচ্চাকে কার্টুন অথবা কোনো মিউজিক চ্যানেলের ধুমধাড়াক্কা গান ছেড়ে দিই, যা দেখে বাচ্চা শান্ত থাকবে। কিন্তু বিষয়টি এমন না যে আমাদের দেশে বাচ্চাদের বিষয়মানের অনুষ্ঠান তৈরি করার মানুষ নেই। আমাদের ছোটবেলায় বিটিভিতেও তো চমৎকার সব অনুষ্ঠান দেখেছি। তখন টিভিতে অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই বাচ্চাদের জন্য কিছু সময় বরাদ্দ থাকত। প্রথমে কার্টুন দিয়ে শুরু হয়ে কোনো না কোনো শিশুতোষ অনুষ্ঠান বাচ্চাদের প্রতিদিন বিকেলে টিভি সেটের সামনে আটকে রাখত। হতো সুন্দর সব শিশুতোষ ধারাবাহিক নাটক। রূপকথা নয়, ঝন্টু —এ রকম কিছু নাটক। ওই সময়ের তারাই হয়েছে আজকের ইশিতা, তারিনের মতো বড় তারকা।আমার মনে হয়, চ্যানেলগুলোর অতিরিক্ত মুনাফালোভী চিন্তাভাবনাই এ অবস্থার জন্য দায়ী। তারা সামাজিক দায়বদ্ধতা ভুলে গিয়ে শুধু নিজেদের স্বার্থই বড় করে দেখছে। এ অবস্থার অবসান ঘটাতে হবে। প্রয়োজনে সরকার শিশুদের জন্য আনুষ্ঠান নির্মাণে চ্যানেল মালিকদের শর্ত জুড়ে দিতে পারে। আর আমাদেরও সচেতন হতে হবে চ্যানেলের দর্শক হিসেবে।নির্বাচিত প্রস্তাবসড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বলা হয় চালকের অসতর্কতার কথা। সে ক্ষেত্রে চালকদের মানসিকতার পরিবর্তন ছাড়া কোনা উপায় নেই। কেননা, সমস্যা সমাধানের সবচেয়ে বড় উপায় হলো নিজেকে সেই সমস্যা সম্পর্কে সচেতন করা। চালক ভাইদের বেশির ভাগই শিক্ষিত নন, তাই মানবিকতার মতো বড় ব্যাপারগুলো তাঁদের বোঝার কথা নয়। তাঁদের সেটা বোঝানোর দায়িত্ব নিতে হবে।সাইফ অর্ণবনির্বাচিত মন্তব্যশুধু মন্ত্রীদের দোষ দিয়ে কোনো কিছুর সমাধান সম্ভব নয়। সড়ক দুর্ঘটনা রোধে একমাত্র প্রযুক্তিই সাহায্য করতে পারে। ‘জিপিএস ডিভাইস’ এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য খুব ভালো সমাধান হতে পারে। সরকার এটি বাধ্যতামূলক করলে কোনো চালক অতিরিক্ত গতিতে, বেপরোয়াভাবে গাড়ি চালাতে পারবেন না। কোনো ধরনের দুর্ঘটনা ঘটালে তা স্বয়ংক্রিয়ভাবে চালকের বিরুদ্ধে মামলা করতেও প্রমাণ সংরক্ষণ করতে পারবে। সেহজাদ সিকান্দার [email protected]নিজের মত দিন.... ব্লগেwww.bodlejaobodledao.comচলতি বিষয়— গণমাধ্যমে শিশুদের জন্য বাংলায়বিনোদন চাই ইভ টিজিংমুক্ত বাংলাদেশ চাই সড়ক দুর্ঘটনা কি চলতেই থাকবে?জনমত জরিপের ফলাফল বদলে যাও বদলে দাও মিছিলের ওয়েবসাইটে নতুন তিনটি জনমত শুরু হয়েছে চলতি সপ্তাহে। আপনিও অংশ নিন জরিপে। আপনি কি মনে করেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ইভ টিজিং বন্ধে বড় ভূমিকা রাখতে পারে? হ্যাঁ ৬৭% না ৩০% মন্তব্য নেই ৩%২৩ জানুয়ারি, ২০১২ পর্যন্তস্যাটেলাইট চ্যানেলে হিন্দি ভাষায় প্রচারিত কার্টুন বাঙালি সংস্কৃতির বিকাশে ক্ষতিকর বলে কি আপনি করেন? হ্যাঁ ৮১% না ১৬% মন্তব্য নেই ৩%২৩ জানুয়ারি, ২০১২ পর্যন্তমহাসড়কে সোয়া লাখ ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় গাড়ি চলছে। আপনি কি মনে করেন এগুলো তুলে নিলে সড়ক দুর্ঘটনা কমে আসবে? হ্যাঁ ৭৩% না ২৫% মন্তব্য নেই ২%২৩ জানুয়ারি, ২০১২ পর্যন্তwww.bodlejaobodledao.com