ওয়েবসাইট বন্ধ থাকায় প্রথম আলো দুঃখিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি সমস্যার কারণে প্রথম আলোর অনলাইন সংস্করণ প্রথম আলো ডটকমে গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা দুইটা থেকে গতকাল বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ঢুকতে পারেননি পাঠকেরা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় প্রথম আলো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। সাইট বন্ধ থাকার সময় অনেক শুভাকাঙ্ক্ষী ও পাঠক প্রথম আলো কার্যালয়ে ফোন করে সাইট বন্ধের কারণ জানতে চান। প্রথম আলোর কারিগরি দলের উদ্যোগে কাজ চলছে। তাই সংবাদ-সংশ্লিষ্ট ছবি বা দ্রুত সংবাদসেবা এখনো কিছুটা ব্যাহত হচ্ছে। এসব সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে।