ওয়েবসাইটে লোডশেডিংয়ের সময়সূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোডশেডিংয়ের সময়সূচি তৈরিকে সফলতা হিসেবে দেখছে ডিপিডিসি ও ডেসকো। তাদের দাবি, কয়েক বছর আগেও লোডশেডিংয়ের কোনো সময়সূচি ছিল না, যখন-তখন চলে যেত বিদ্যুৎ। এখন আগে থেকেই বেঁধে দেওয়া নিয়মে প্রতিদিন একই সময়ে লোডশেডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। গ্রাহকেরা সহজেই এ সময়সূচি জানতে পারছে। ডিপিডিসি (www.dpdc.org.bd) ও ডেসকোর (www.desco.org.bd) ওয়েবসাইটে ঢুকে যে কেউ সংগ্রহ করতে পারে এ সূচি। সূচিতে লোডশেডিং কালোতে চিহ্নিত করা থাকবে। এ ছাড়া নিয়ন্ত্রণকক্ষ, অভিযোগকেন্দ্রে টেলিফোন করে জানা যায় লোডশেডিংয়ের সময়। এলাকার সংশ্লিষ্ট বিদ্যুত্ অফিসে এসে গ্রাহকেরা লোডশেডিংয়ের সময়সূচির অনুলিপিও সংগ্রহ করে নিতে পারবে। এফএম বেতারের মাধ্যমেও লোডশেডিংয়ের সময়সূচি প্রচার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।