ওয়েবে ফিরল দ্য ডোরসের হারিয়ে যাওয়া গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রক ব্যান্ড ডোরস গঠিত হয় ১৯৬৫ সালে। প্রয়াত জিম মরিসন ছিলেন ব্যান্ড দলটির প্রধান ভোকাল। প্রতিষ্ঠার আট বছরের মধ্যেই প্রকাশিত হয় তাদের বেশ কয়েকটি অডিও-ভিডিও অ্যালবাম। তার একটি হচ্ছে এলএ ওম্যান (১৯৭১)। এটি ডোরস ব্যান্ডের ছয় নম্বর গানের অ্যালবাম। এ অ্যালবামেরই শিরোনাম সংগীত হচ্ছে ‘সি স্মেলস সো নাইস’। প্রায় হারিয়ে যেতে বসা ডোরস ব্যান্ডের এই গানটি ৪০ বছর পর এসে আবারও নতুন করে জনপ্রিয়তা লাভ করল।৯ জানুয়ারি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে গানটি নতুনভাবে ছাড়া হয়। ফেসবুকে ডোরস ব্যান্ডের একটি ফ্যান পেজ রয়েছে। সেখানেই গানটি নতুনভাবে প্রকাশিত হয়।প্রায় স্মৃতির অতলে হারিয়ে যাওয়া এ গানটি নতুন করে পেয়ে বেশ আনন্দিত ডোরস প্রেমীরা।প্রসঙ্গত, ডোরস ব্যান্ডের সব ধরনের কার্যক্রম ১৯৭৩ সালে শেষ হয়ে যায় মূলত ব্যান্ডটির প্রধান ভোকাল জনপ্রিয় গায়ক জিম মরিসনের মাত্রাতিরিক্ত মদ্যপান আর মাদকাসক্তির কারণে। ফ্রান্সের প্যারিসে থাকাকালীন তুমুল জনপ্রিয়তা পাওয়া দ্য ডোরসের গায়ক জিম মরিসন মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে মাত্র ২৭ বছর বয়সে মারা যান।