পুরো নাম: ওয়েসলি বেঞ্জামিন স্নাইডারডাকনাম: দ্য স্নাইপার, পিটবুল উইথ প্যাসেন্স জন্ম: ৯ জুন, ১৯৮৪জন্মস্থান: উটরেখট, হল্যান্ড বর্তমান ক্লাব: ইন্টার মিলানপজিশন: মিডফিল্ডারওজন: ৬৭ কেজিউচ্চতা: ১.৭০ মিটারপরিবার: দুই ভাই, এক ছেলে ও স্ত্রীশৈশবের হিরো: ইয়োহান ক্রুইফপ্রিয় ও অন্যান্যখেলা: ফুটবলজায়গা: উটরেখটপোশাক: জিন্স, টি-শার্টরং: সাদা আর কমলাঅপছন্দ: মিথ্যা কথা বলা আর প্রতিশ্রুতি ভঙ্গ করাযা আর করতে চান না: রিয়ালের হয়ে খেলাঅবসর কাটাতে চান: উটরেখটে প্রতিপক্ষের রক্ষণভাগে ওর মতো গতিশীল খেলোয়াড় খুব বেশি নেই। দুর্দান্ত গতিতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে তছনছ করে দেয়। ওর ডিফেন্স-চেরা পাস যেকোনো দলের জন্যই বিশেষ সম্পদ।দুটো কথাই ওয়েসলি স্নাইডারকে নিয়ে। প্রথম বক্তা তাঁর হল্যান্ড দলের কোচ বার্ট ফন মারউইক। আর দ্বিতীয় কথাটি হোসে মরিনহো বলেছিলেন ইন্টার মিলানে থাকতে। সত্যি স্নাইডার ঠিক এ রকম। প্রতিপক্ষের রক্ষণভাগে তিনি আসলেই খ্যাপা চিতা। মধ্যমাঠের সীমানা পেরিয়ে বল পেলে শান্তশিষ্ট চেহারার ছোটখাটো গড়নের মানুষটা যেন হয়ে ওঠেন উন্মত্ত ষাঁড়। ছুটতে থাকেন ঠিক বাজির ঘোড়ার মতো। এই রূপের কারণেই হল্যান্ডের সাংবাদিকেরা স্নাইডারকে আদর করে নাম দিয়েছেন পিটবুল উইথ প্যাসেন্স। বাংলায় মানে দাঁড়ায়, যার ওপরে নির্বিঘ্নে বাজি ধরা যায় এমন ধৈর্যশীল ষাঁড়। ডিফেন্স-চেরা পাস দেওয়ার সামর্থ্যের কারণে নাম পেয়েছেন ‘দ্য স্নাইপার’। স্নাইডারের ধীরস্থির শান্ত-সৌম্য চেহারা সেই ছোটবেলা থেকে। বাড়ি-স্কুল, আবার বাড়ি—এর মধ্যেও জীবনের অন্য কোনো দর্শন হয়তো খুঁজত ছোট্ট স্নাইডার। তাঁকে ডাকত নীল আকাশ, বায়ুমণ্ডল, ফুল আর রঙিন প্রজাপতি। শান্ত স্নাইডার একা একা ঘুরতেন উটরেখটের রাস্তায়। ঘুরতেন আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে চাইতেন। কোথাও হয়তো কোনো বুনোফুল দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন ঘণ্টার পর ঘণ্টা। অথবা আবিষ্কার করার চেষ্টা করতেন প্রজাপতির পাখার এত বিচিত্র রং কেন! ঠিক যেন দর্শনশাস্ত্রের মনোযোগী ছাত্র। শেষ পর্যন্ত অবশ্য তাঁর আর দার্শনিক হয়ে ওঠা হয়নি। হবে কী করে? নিয়তি যে তাঁকে আষ্টেপৃষ্ঠে বেঁধেছে ফুটবলের সঙ্গে। বাবা ফুটবলার, বড় ভাই জেফ্রি ফুটবলার। রক্তেই যে তাঁর মিশে ছিল ফুটবল। তাই তো স্কুল পেরোতে না পেরোতেই তাঁর যাতায়াত শুরু হলো আয়াক্সের যুব প্রকল্পে। প্রথমে খেলতেন শখের ফুটবল। এরপর আয়াক্সের যুবদলে সুযোগ পেয়ে যান। সে সময় ডাচ ফুটবলার রোনাল্ড কোম্যান খেলতেন আয়াক্সের মূল দলে। তাঁর ইনজুরিজনিত অনুপস্থিতিতে একদিন ক্লাবের মূল দলেই অভিষেক হয়ে যায় স্নাইডারের।সেই যে সুযোগ পেলেন, আর পেছন ফিরে তাকাতে হয়নি মার্কো ফন বাস্তেনের শহর উটরেখটের ছেলে স্নাইডারকে। সেখান থেকে রিয়াল মাদ্রিদ হয়ে এখন ইন্টার মিলানে। রিয়াল ছেড়ে আসাটা সুখকর হয়নি তাঁর।ফ্লোরেন্তিনো পেরেজ আবার রিয়ালের সভাপতি হওয়ার পর ‘ডাচদের তাড়াও’ অভিযানে নেমেছিলেন। তাতেই রিয়াল থেকে বিদায় নিতে হয়েছে স্নাইডারকে। চাপা স্বভাবের স্নাইডারের এটা ভালো লাগেনি। তবে এ নিয়ে হইচই বাধাননি। রিয়াল ছেড়ে ইন্টারে যোগ দিয়ে শুধু বলেছিলেন, রিয়ালের জার্সি আর কোনো দিন গায়ে চড়াবেন না। ছোট ভাই রডনিকে রিয়াল নিতে চেয়েছিল। আয়াক্সের যুব প্রকল্পে খেলা রডনিরও ইচ্ছে ছিল ইউরোপের অন্যতম সেরা ক্লাবটিতে যাওয়ার। কিন্তু স্নাইডার তা হতে দেননি। শান্ত এই মানুষটার ওপর দিয়ে পারিবারিক জীবনে কখনো কখনো বয়ে গেছে অশান্তির ঝড়। ২০০৫ সালে বিয়ে করেছিলেন বান্ধবী র্যামোনা স্ট্রিয়াস্ত্রাকে। জেসি নামের একটি ছেলেও আছে তাঁদের। কিন্তু স্বামী-স্ত্রীতে বনিবনা হচ্ছিল না। পরে ছাড়াছাড়িও হয়ে যায়। তবে হূদয়টা শূন্য নেই স্নাইডারের। সম্প্রতি বিয়ে করেছেন ডাচ অভিনেত্রী ইয়োলান্থা কাবু ফন কাসবার্গেনকে। রিয়াল ছেড়ে, র্যামোনাকে ছেড়ে এখন নাকি সুখেই আছেন বেশ। আবিদুল ইসলাম