ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ চারে ওঠা হলো না ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় ঘণ্টা বেজে গেছে স্বাগতিকদের। গতকাল মঙ্গলবার সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারিয়ে দিয়েছে ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজকে। এদিন প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ এক ওভার বাকি থাকতেই ১০৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১৬.২ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের হতাশার শুরুটা অধিনায়ক ক্রিস গেইলকে দিয়েই, ইনিংসের দ্বিতীয় বলে ন্যানেসের শিকারে পরিণত হওয়ার মাধ্যমে। তবে অধিনায়কের বিদায়ের পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল ও রামনরেশ সারওয়ান দলকে শক্ত ভিত এনে দেওয়ার চেষ্টা করেন। কিছুটা সফলও হয়েছিলেন তাঁরা। তবে পঞ্চম ওভারের শেষ বলে দলীয় ৩৯ রানে ব্যক্তিগত ২৪ রানে থাকা চন্দরপল আউট হয়ে গেলে শুরু হয় বিপর্যয়। জনসন ও স্মিথের বলে একের পর এক ভেঙে যেতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। এক প্রান্ত আগলে রেখেও দলকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি সারওয়ান। অষ্টম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়ার আগে দলীয় সর্বোচ্চ ২৬ রান করেন এই ব্যাটসম্যান। দলীয় রান তখন ৮২। এখান থেকে ১০৫ রানে যেতেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ তিনটি এবং জনসন ও হাসি একটি করে উইকেট লাভ করেন।১০৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। ব্রাড হ্যাডিন, ওয়ার্নারদের ব্যাটে চড়ে ২২ বল বাকি থাকতেই হেসে খেলে জয় নিশ্চিত করে মাইকেল ক্লার্কের দল। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা চারটি উইকেট নিতে সক্ষম হন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন হ্যাডিন। এ ছাড়া ওয়ার্নার ২৫ ও ক্লার্ক ১৬ রান করেন।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ১০৫/অলআউটসারওয়ান ২৬, চন্দরপল ২৪, পোলার্ড ১৩স্মিথ ৩/২০, হাসি ২/৩, জনসন ২/২২অস্ট্রেলিয়া: ১০৯/৪ (১৬.২ ওভার)হ্যাডিন ৪২, ওয়ার্নার ২৫, ক্লার্ক ১৬গেইল ১/৫, বেন ১/১২, টেইলর ১/৪৭