ঔদ্ধত্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উর্দুকে দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণাসহ ১৩ দফা দাবিতে গত সোমবার রাতে নীলফামারীর সৈয়দপুরে একটি প্রচারপত্র বিলি করা হয়েছে। ‘ইন্ডিয়ান বংশোদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিল’ নামের একটি সংগঠন এই প্রচারপত্র বিলি করে। সংগঠনের সাধারণ সম্পাদক আফজাল ওয়ার্সি মুঠোফোনে বলেন, সংগঠনের কর্মসূচি হিসেবে ওই প্রচারপত্র বিলি করা হয়েছে। প্রচারপত্রে বলা হয়, উর্দুকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করতে হবে। একাত্তরের ২ মার্চ থেকে বাঙালিরা কতজন উর্দুভাষীকে হত্যা ও ধর্ষণ করেছে, তার সঠিক পরিসংখ্যান দেশবাসীকে জানাতে হবে। প্রচারপত্র বিলির অভিযোগে পুলিশ মো. শমসের আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি