ক ইউনিটের ১১ তারিখের সাক্ষাত্কার ১৫ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (সম্মান) ক ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাত্কারের তারিখ পরিবর্তন করে ১৫ ডিসেম্বর ধার্য করা হয়েছে।আগামীকাল মঙ্গলবার এ সাক্ষাত্কার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন তা পরিবর্তন করে আগামী শনিবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪০১-২৮০০ মেধাক্রমধারী প্রার্থীদের সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এবং ২৮০১-৩২০০ মেধাক্রমধারী প্রার্থীদের বেলা দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সাক্ষাত্কার নেওয়া হবে। কোটায় আবেদনকারীদের পরে আবার সাক্ষাত্কারে অংশ নিতে হবে।