ক ত বি চি ত্র!
৬৭ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট নিরো একবার নিজে অলিম্পিকে অংশ নিয়েছিলেন। শুধু তা-ই নয়, যেসব প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন, জিতেছিলেন তার প্রতিটিতেই। অ্যাথলেট হিসেবে তিনি ভালো ছিলেন সন্দেহ নেই; তবে তাঁর প্রতিদ্বন্দ্বীরাও ভালো করেই জানতেন, সম্রাটের বিপক্ষে জেতার চেষ্টা করলে এর পরিণতি কী হবে!১৯৩২ সালে মেয়েদের ১০০ মিটারে সোনা জিতেছিলেন পোল্যান্ডের স্তানিসলাভা ওয়ালাসিভস। পরের অলিম্পিকে একই ইভেন্টে জিতেছিলেন রুপা। তবে তিনি যে মেয়ে ছিলেন না, সেটা প্রমাণিত হয় পরে, ১৯৮০ সালে, তাঁর মারা যাওয়ার পর।জাতি-ধর্ম-বর্ণ-গোত্রের ভেদাভেদ নেই। অলিম্পিকের মূল বাণীগুলোর একটি: ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’। কিন্তু ১৯৩৬ সালের অলিম্পিকটি ছিল আলাদা। জার্মানিতে অনুষ্ঠিত এই অলিম্পিক আর্যদের শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি অলিখিত আসরে পরিণত হয়েছিল। আর্যবাদের প্রবক্তা হিটলারের কেমন লেগেছিল, যখন ওই আসরে ৫৬টি পদকের ১৫টি জিতে নিয়েছিল কৃষ্ণাঙ্গরা!১৮৯৬ সালের প্রথম অলিম্পিকে জার্মান অ্যাথলেট কার্ল শুমানের অংশ নেওয়ার কথা ছিল জিমন্যাস্টিকসে। সেখানে তিনটি ইভেন্টে জিতেও তৃপ্ত হননি তিনি। সবাইকে চমকে দিয়ে জিতেছিলেন গ্রেকো-রোমান কুস্তিতে। এখানেই শেষ নয়; শুমান অংশ নেন লং জাম্প, ট্রিপল জাম্প, শটপুট এবং কুস্তিতেও!অস্ট্রেলিয়ার রোয়ার হেনরি পিয়ার্স ১৯২৮ ও ১৯৩২ অলিম্পিকের রোয়িং চ্যাম্পিয়ন ছিলেন। গর্ব করার জন্য যথেষ্ট অর্জন। কিন্তু ১৯২৮ সালের অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ছোট্ট একটা ঘটনা তাঁকে ঠাঁই দেয় অলিম্পিকের গল্পগাথায়। দাঁড়টানা নৌকা নিয়ে এগিয়ে চলতে চলতে হঠাৎ করে বৈঠা থামিয়ে দিয়েছিলেন পিয়ার্স। কারণ আর কিছুই নয়, একঝাঁক হাঁস সে সময় পার হচ্ছিল। নির্বিঘ্নে সেগুলোকে পার হতে দিয়েছিলেন পিয়ার্স; ভাবেননি, তাতে তাঁকে পিছিয়ে পড়তে হতে পারে প্রতিযোগিতায়!১৯৩২ অলিম্পিকে ৩০০০ মিটার স্টেপলচেজে প্রতিযোগীদের একটা ল্যাপ বেশি দিতে হয়েছিল অফিশিয়ালদের ভুলে। ৩০০০ মিটারের স্টেপলচেজ হয়ে গিয়েছিল ৩৪৬০ মিটারের।