ক থা মা লা
পুরুষ মানুষের মতো কথা বলুন। পরিষ্কার করে বলুন আমাদের ব্যর্থতা কোথায় ছিল?আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতের প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সভাপতি জগমোহন ডালমিয়ার প্রশ্নলাসিথ সত্যিকারের এক চ্যাম্পিয়নমালিঙ্গাকে প্রশংসায় ভাসিয়েছেন তাঁর অধিনায়ক কুমার সাঙ্গাকারাআমরা তাঁকে দেখেছি, কিন্তু তাঁর বিপক্ষে খেলিনিশ্রীলঙ্কার হ্যাটট্রিক-নায়ক লাসিথ মালিঙ্গাকে কেনিয়া অধিনায়ক জিমি কামান্ডের স্তুতিযেকোনো আইরিশ স্পোর্টস টিম যখন কোনো ইংলিশ টিমের বিপক্ষে খেলতে নামে, তাদের জন্য এটি দুর্দান্ত কিছু হয়ে দাঁড়ায়। তারা সব সময়ই ইংলিশদের ওপর দেখতে চায় আমাদের।ইংল্যান্ড-আয়ারল্যান্ড আগুনে প্রতিদ্বন্দ্বিতার পেছনে থাকে আইরিশ জনগণের আকাঙ্ক্ষা, বললেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডপ্রথমেই আমি নির্বাচকদের ধন্যবাদ দিতে চাই বিশ্বকাপের দলে আমাকে রাখার কথা ভাবার জন্য। কিন্তু এখন আমি চার দিনের ক্রিকেটে মন দিতে চাইবিশ্বকাপে খেলতে না চাওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস কোনো কথা বলার আগে ধোনির নিয়মটা জানা উচিত। হক আইসহ কয়েকটা নিয়ম আছে যা ইউডিআরএস অনুসরণ করে। রিভিউ নিয়ে চলমান বিতর্কে মহেন্দ্র সিং ধোনিকে আইসিসির মহাব্যবস্থাপক ডেভ রিচার্ডসন