ক থা মা লা
আমাদের বিশ্বকাপ কিন্তু শেষ হয়ে যায়নি।হাল না ছেড়ে মাথা তুলে লড়াইয়ের প্রত্যয় ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসেরওরা সহজে পার পাবে না।ভারতকে হুমকি দিলেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড১১১ রানে ৫ উইকেটে পড়ে যাওয়ার পর নিজেকে বলেছিলাম, কোনোমতে ইনিংসটাকে টেনেটুনে ৫০ ওভার পর্যন্ত নিয়ে যেতে হবে, তাতে ৮ বা ৯ উইকেট হারিয়ে ২২০ রান হয়তো করা যাবে।ইংল্যান্ডের বিপক্ষে জেতার পর বিস্মিত কেভিন ও’ ব্রায়েনএ ধরনের নিষ্প্রাণ উইকেটে কাউকে আউট করা মুশকিল। তার ওপর ক্যাচ ফেলা মানে বিপদ ডেকে আনা গোটা চারেক ক্যাচ ফেলায় আফসোসে পুড়ছেন অ্যান্ড্রু স্ট্রাউসম্যাচটা কে হারবে বা জিতবে সেটা নিয়ে আলোচনা না করে যখন কেউ টাইয়ের ভবিষ্যদ্বাণী করে, তখন বুঝতেই হবে যে কিছু একটা ব্যাপার আছে। ক্রিকেটে কি রোজ রোজ টাই হয় নাকি? আইসিসির অবশ্যই এটা নিয়ে তদন্ত করা উচিত।্রওয়ার্নের ভবিষদ্বাণীর মধ্যে অন্য গন্ধ পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সরফরাজ নেওয়াজসিদ্ধান্ত তো আইসিসির। আমাদের করার কিছু নেই।আগামী বিশ্বকাপ মাত্র দশ দলের করা প্রসঙ্গে উইলিয়াম পোর্টারফিল্ডখুব ছোটখাটো কারণেও পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জড়িয়ে দেয় আইসিসি। সেখানে ওয়ার্নের এমন সন্দেহজনক ভবিষ্যদ্বাণী নিয়ে আইসিসির কোনো মাথাব্যথা নেই?ওয়ার্নের ভবিষদ্বাণী প্রসঙ্গে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল