ক থা মা লা
জয়ের ৫ মিনিট আগেও ভেবেছিলাম আমাদের শেষ! এ যাত্রা বাড়ি ফিরে যেতে হচ্ছেনাটকীয় জয়ের পর ইংল্যান্ড স্পিনার গ্রায়েম সোয়ানজানি না, আমি ভাগ্যবান কি না। কিন্তু দলে সুযোগ পেয়ে এবং কিছু উইকেট পেয়ে অবশ্যই আমি আনন্দিতসুযোগ পেয়েই দলের মহা গুরুত্বপূর্ণ জয়ে বড় অবদান রাখতে পেরে ইংল্যান্ড অফ স্পিনার জেমস ট্রেডওয়েলএই ম্যাচে আমাদের কিছু ইতিবাচক দিকও ছিল। তরুণ দেবেন্দ্র বিশু ও আন্দ্রে রাসেল ভালো বোলিং করেছেইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের মধ্যে ইতিবাচক দিক খুঁজে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিসবচেয়ে ভালো হয়, আপনারা (সাংবাদিকেরা) সেখানে না গেলে (ভারতীয় দলের অনুশীলনে)। ভারত প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারার পেছনে গণমাধ্যমকেও দায়ী করছেন বিসিসিআইয়ের সচিব এন শ্রীনিবাসনআমি মনে করি, রিকির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো উচিত, তবে সে চাইলে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেরিকি পন্টিংকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান রিচি বেনোর ভাই সাবেক টেস্ট ক্রিকেটার জন বেনোরইংল্যান্ডের বিপক্ষে যে উইকেটে খেলেছি, ভারত ম্যাচের উইকেটও এ রকমই হবে। আমাদের টস জিততে হবে এবং ৪০০ রান করে ভারতকে চাপে ফেলতে হবেভারতের বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসনআমার কোনো দুঃখ নেই। অনেক বন্ধু পেয়েছি আমি, কিন্তু কিছু মানুষ আমাকে ভুল বুঝেছেঅবসরের আগাম ঘোষণা দিয়ে পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার