ক থা মা লা
সত্যিকারের অলরাউন্ডার বলা উচিত যুবরাজকে। এই বিশেষণটা ওর প্রাপ্য।বিশ্বকাপে যুবরাজের অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ সুনীল গাভাস্কারভারতের বিপক্ষে রিকির ইনিংসটি অসাধারণ। এটা সমালোচনা কিছুটা বন্ধ করল।রানে ফেরায় পন্টিংয়ের সমালোচনা বন্ধ হবে বলে মনে করেন ইংল্যান্ডের মাইকেল ভনযুবরাজ বিয়ে করবে রাখি সাওয়ান্ত বা বীনা মালিকের কাউকে।যুবরাজের বিয়ে প্রসঙ্গে মজা করে স্থানীয় সাংবাদিকদের বলেন তাঁর বাবা যোগরাজ সিংআমার এখনো বিশ্বাস হচ্ছে নানিউজিল্যান্ডের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথবেচারা পল মারা গেল। নইলে ওকে জিজ্ঞাসা করা যেত, এবার বিশ্বকাপ কে জিতবে?মজা করে টুইটারে লিখেছেন জনৈক ভারতীয় সমর্থকসেঞ্চুরির সেঞ্চুরির জন্য বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে শচীন টেন্ডুলকারকেভারতের মাটিতে পা দিয়েই পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদিযোগ্য দল হিসেবেই ভারত জিতেছে। দেখবেন সেমিফাইনালেও ভারত পাকিস্তানকে হারিয়ে দেবে।ভারতের কাছে হারের পর ভবিষ্যদ্বাণী করেন রিকি পন্টিংভাগ্য ভালো, আমার উচ্চতা ছয় ফুট ছয়, আর ফিল্ডিংয়ে ওই জায়গাটায় আমি কেন উইলিয়ামসনের বদলে গিয়ে দাঁড়িয়েছিলাম। কেনের উচ্চতা সম্ভবত চার ফুট ছয়।ক্যালিসের প্রায় ছক্কাটিকে ক্যাচ বানিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া জ্যাকব ওরাম