ক থা মা লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজির ওপর খুব ভালো দখল নেই স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি হয়তো অন্য কিছু বোঝাতে চেয়েছিলেন।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের ইংরেজি দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানশচীন আমার নায়কদের একজন। আমি অভিভূত হয়ে তাঁর ব্যাটিং দেখি।টেন্ডুলকারের দারুণ ভক্ত পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমলআমি নাকি বলেছি, শচীনকে কিছুতেই শততম সেঞ্চুরি পেতে দেব না। আচ্ছা, আমি কি চাইলেই কারোর সেঞ্চুরি আটকাতে পারব?মিডিয়ার ভুল সংবাদ পরিবেশনের দাবি পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদিরজাতীয় স্বার্থেই আমি এই সুযোগ নিতে চাইছি।ভারতের প্রধানমন্ত্রীর আহ্বানে খেলা দেখতে আসার প্রস্তাবকে কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকিছুদিন আগে একটা লেখায় যুবরাজকে ওয়াটার বয় বলা হয়েছিল। সেই ওয়াটার বয় এখন ঝরনা থেকে জল খেতে শুরু করেছে।যুবরাজের প্রশংসায় পঞ্চমুখ সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ক্লাইভ লয়েডআমি চাই শচীন টেন্ডুলকার বিশ্বকাপ জিতুক। এত দিন ধরে খেলছে, কত জায়গায় কত না পুরস্কার পেয়েছে। একটা বিশ্বকাপ পদক শচীনের বাড়িতে থাকবে না?ভারতই বিশ্বকাপ জিতুক এবং সেটা শচীন টেন্ডুলকারের জন্যই। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ভিভ রিচার্ডসের চাওয়া আমার প্রশ্ন, রাজনৈতিক নেতারা অন্য কোনো জায়গায় আলোচনা করতে পারেন না? আমাকে হয়তো আবার মোহালিতে স্যান্ডউইচের প্যাকেট নিয়ে ঢুকতেই দেবে না।ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি নিরাপত্তা নিয়ে চিন্তিত সাবেক ইংলিশ অধিনায়ক জিওফ বয়কট