ক থা মা লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের ফাইনালটি হবে অসাধারণ এক উপলক্ষ।নিজের শহরে শেষ বিশ্বকাপের ফাইনাল খেলতে পারা প্রসঙ্গে শচীন টেন্ডুলকার২৫ বছর ধরে একা একা ওই জায়গাটায় বসে আছি। এবার একজন সঙ্গী দরকার।ধোনিকে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়কের তালিকায় দেখতে চান কপিল দেবপাকিস্তান যে ফিল্ডিংটা করল, তাতে জয়টা মোটেও তাদের প্রাপ্য ছিল না। টেন্ডুলকারের ক্যাচ কি না চারবার পড়ে!পাকিস্তানের পরাজয়ের পেছনে ফিল্ডিংটাকেই দুষছেন ইমরান খানছোটখাটো একজন মানুষ সে, কিন্তু দলগুলোর চূড়ান্ত সর্বনাশ করে দেয়!শচীনকে লক্ষ্য করে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস মানুষ নিশ্চয়ই এটা বুঝবে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। পুরো টুর্নামেন্টে আট ম্যাচের ছয়টিই আমরা জিতেছি। এটা খারাপ নয় নিশ্চয়ই।সমর্থকদের দলকে প্রাপ্য অভিনন্দনটি দেওয়ার আহ্বান জানিয়েছেন শহীদ আফ্রিদিএখন আমাদের চারপাশে অনেক কিছুই ঘটবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো মনোযোগ না হারানো। পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা জানি আমাদের কাজটা কী।শতকোটি মানুষের উন্মাদনায় গা না ভাসানোর পরামর্শ সতীর্থদের দিলেন মহেন্দ্র সিং ধোনিযখন তাদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা থাকে, তখনই তারা আমাদের হতাশ করে। খুবই বিষাদময় পারফরম্যান্স ছিল আমাদের। ভারতের বিপক্ষে পরাজয়টা মেনে নেওয়া সব সময়ই কঠিন। ভারতের বিপক্ষে হেরে যাওয়ার পর হতাশ পাকিস্তানি সমর্থক সরদার খান