ক থা মা লা
আমি মনে করি, এমন একজন ভদ্র মানুষের সঙ্গে কাজ করতে পারাটাই অন্য রকম।কোচ গ্যারি কারস্টেনের প্রশংসা করে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিভারতের মতো ক্রিকেট-উন্মাদ একটি দেশের হয়েও ধোনি দারুণ শান্ত আর স্থিরতা নিয়ে অধিনায়কত্ব করে যাচ্ছে।ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের প্রশংসা করে সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারআপনি যদি টেন্ডুলকারের সঙ্গে ১৫ ম্যাচে ব্যাটিং করেন, তাহলে আপনি ৫০ ম্যাচের অভিজ্ঞতা অর্জন করবেনব্যাটিং-বিস্ময় শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাটিং করার অনুভূতি জানিয়ে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিযদি আমরা মনোযোগটা ধরে রাখতে পারি, তাহলে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। আর ভালো খেলতে পারলে আমাদের হারানো খুবই কঠিন হবে। সর্বোপরি সম্ভাবনা ৫০-৫০।ফাইনালে ভারতকে হারানোর সম্ভাবনা প্রসঙ্গে শ্রীলঙ্কার কোচ ট্রেভর বেলিস ওয়ানডের জন্য আদর্শ উইকেট হবে এটি।ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট প্রসঙ্গে কিউরেটর সুধীর নায়েকশচীনকে শেখানোর কিছু নেই। আসলে কোনো ম্যাচের জন্য তাকে তৈরি হতে দেখা থেকে আমিই অনেক কিছু শিখেছি।শচীন টেন্ডুলকারের প্রশংসা করে ভারতের দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেনআমি মুম্বাই ইন্ডিয়ানসে খেলি, মুম্বাই আমার কাছে তাই দ্বিতীয় বাড়ির মতোমুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল নিয়ে রোমাঞ্চিত ভারতীয় স্পিনার হরভজন সিং