ক থা মা লা
যে লোকটা ২২ বছর ধরে ভারতীয় ব্যাটিংকে কাঁধে বয়ে নিয়ে বেড়িয়েছে, আজকের দিনে কাপ জিতে তাকে কাঁধে তুলে নিয়ে ঘুরব না তো কাকে নিয়ে ঘুরব?বিশ্বকাপ জয়ের আনন্দে শচীন টেন্ডুলকারকে কাঁধে তুলে নেওয়ার পর বিরাট কোহলিএর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম?স্বপ্নের বিশ্বকাপ পদক জেতার পর শচীন টেন্ডুলকারবিশ্বকাপ আমরা টেন্ডুলকারের জন্য জিততে চেয়েছি। এই বিশ্বকাপটা টেন্ডুলকারেরই।বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের পর গৌতম গম্ভীরআমরা হারলে এই ম্যাচ নিয়ে দুটো প্রশ্ন উঠত—নেহরার বদলে শ্রীশান্ত, অশ্বিন নয় কেন? আর ব্যাটিং অর্ডারে যুবরাজকে রেখে আমি আগে কেন?জিতে সমালোচনার জবাব দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিআজ শুধু বলতে ইচ্ছা করছে, লাভ ইউ ইন্ডিয়া, চাক দে ইন্ডিয়া।বিশ্বকাপ জেতার পর ভারতের স্পিনার হরভজন সিংআমার গুরুজিকে ধন্যবাদ। একটা সময় যখন পুরোপুরি ভেঙে পড়েছিলাম, উনি পাশে না থাকলে হয়তো আজকের এই দিনটি দেখা হতো না।বিশ্বকাপ জিতে গুরুজিকে ধন্যবাদ দিলেন যুবরাজ সিংভারত দারুণ খেলেছে। বিশ্বকাপটা ওদেরই প্রাপ্য।ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাঅসাধারণ মুহূর্ত। একজন ক্রিকেটারের জীবনে বারবার এই মুহূর্ত আসে না। এই দলের যারা পরের বিশ্বকাপে খেলবে না, তারা জীবনের সেরা মুহূর্তটা সঞ্চয় করে নিয়ে গেল।ভারতের ঐতিহাসিক জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারপ্রিয় পাঠক