ক থা মা লা
ফাটাফাটি একটা ম্যাচ দেখার সুযোগ হারালাম আমরা। নতুন করে সেজে ওঠার পর ইডেনকে এত সুন্দর লাগছে যে এখন ওখানে বসে এই ম্যাচটা অনেক বেশি উপভোগ করা যেতইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ইডেনে না হওয়ায় ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামীর আক্ষেপক্রিকেট নিষ্ঠুর কিন্তু ঈশ্বর দয়ালুইংল্যান্ডের সঙ্গে টাই করার পর মহেন্দ্র সিং ধোনিতাদের অনেক দূর যেতে হবে। তাদের স্রেফ ভালো করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবেওয়েস্ট ইন্ডিজের বর্তমান ক্রিকেটারদের কাছে ক্লাইভ লয়েডের আহ্বানআমি সাফ কথা বলতে চাই, বিচার হয় মানুষ করুক, নয় যন্ত্রইয়ান বেলের আউট নিয়ে ইউডিআরএস বিতর্কে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিভারত ও ইংল্যান্ড ম্যাচে ফাটাফাটি লড়াই দেখার জন্য তাকিয়ে আছি। আমার ভবিষ্যদ্বাণী, ম্যাচটা ‘টাই’ হবেবল মাঠে গড়ানোর আগেই নিজের টুইটারে লিখে দেন অস্ট্রেলিয়ার স্পিন গ্রেট শেন ওয়ার্ন১০ বছর আগে ওর সঙ্গে যখন প্রথম পরিচয়, ও ছিল ছয় বছরের একটি শিশু। ওই পর্যায়েই সে দারুণ ক্রিকেট খেলত। তার বাবা আমাদের সঙ্গে ক্লাব ক্রিকেট খেলত, আর সে তাকে বল করত। তখনই এই পিচ্চিটা পুল শট খেলতবিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় কানাডার নীতিশ কুমার সম্পর্কে দলের বর্ষীয়ান সতীর্থ জন ডেভিসন