ক থা মা লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা নানাভাবে আহত, এবার আমরা অন্যদের আহত করতে চাই!প্রতিপক্ষ দলগুলোকে পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের হুমকিআইনে কী বলা আছে জানি না। সত্যি বলতে কী, আম্পায়ারের ওই সিদ্ধান্তে আমিও অবাক হয়েছি। হক আইই দেখিয়েছে বলটা উইকেটেই আঘাত করত। বলতে পারেন জোর বাঁচা বেঁচে গেছি। ভারত-ইংল্যান্ড ম্যাচে নিজের আউটের কথা স্বীকার করে ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল পুরো একটা বই লেখাবে নাকি!মন খুলে অনেকক্ষণ ধরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা শোয়েব আখতারকে অধিনায়ক শহীদ আফ্রিদির টিপ্পনীসত্যিই আমি ১০০ নিয়ে ভাবিনি। আমি শুধু দলের অবস্থান নিয়ে ভেবেছি। ম্যাচের শুরুতেই যদি আমাকে ৯৮ দেওয়া হতো, আমি নিতাম।মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়ায় দুঃখ নেই টাটেন্ডা টাইবুরআসলে আমি আগেই ঘুমিয়ে পড়েছিলাম। তাই ওই ম্যাচটা দেখা হয়নি। আমি মিস করেছি, তবে ম্যাচটি কিন্তু একই সঙ্গে এই বার্তাও দিয়েছে, এই উপমহাদেশে ৪০০ রানও নিরাপদ নয়।ভারত-ইংল্যান্ড টাই ম্যাচ প্রসঙ্গে পাকিস্তানি ব্যাটসম্যান ইউনুস খান এই জয়টা ডোয়াইনের জন্যহল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়টিকে ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ডোয়াইন ব্রাভোকে উৎসর্গ করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি এখন তো ‘লাইভ’ই দেখছি, ভিডিও দেখার কী দরকার!ওয়াকার ইউনুস যেহেতু দলের কোচ, তাই ভিডিও দেখে তাঁর বোলিং থেকে কিছু শেখার দরকার নেই বলে মনে করছেন পাকিস্তান পেসার উমর গুলজিম্বাবুয়ের সর্বোচ্চ।