ক থো প ক থ ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজম খান আর নেই। গতকাল রোববার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষায়িত নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুখগহ্বরের ঝিল্লির (স্কোয়ামাস সেল কারসিনোমা) ক্যানসারের উন্নত চিকিৎসার জন্য গত বছরের ১৪ জুলাই আজম খান সিঙ্গাপুরে যান। সেখান থেকে ফিরে আসেন ২৪ আগস্ট। পরদিন (২৫ আগস্ট) দুপুরে মুঠোফোনে কথা হয় তাঁর সঙ্গে। আজম খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেই কথোপকথনটি আজ আবার ছাপা হলো। ‘আমি এখন ভালো আছি। কথা বলতে একটু সমস্যা হচ্ছে। চিকিৎসক বলেছেন, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে।’ নিজের শারীরিক অবস্থা নিয়ে গতকাল বুধবার এভাবেই বললেন আজম খান। স্বাভাবিকভাবে কথা বলতে আরও কতটা সময় লাগবে? যেহেতু মুখের ভেতরে অস্ত্রোপচার হয়েছে, তাই কথা বলতে সমস্যা হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। ওখানকার চিকিৎসা কেমন মনে হলো? খুব ভালো। খরচ বেশি হলেও চিকিৎসার ওপর ভরসা রাখা যায়। চিকিৎসকেরা আমার সমস্যাটা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এত আধুনিক চিকিৎসা পাব, ভাবতেই পারিনি। এটা সম্ভব হয়েছে বাংলাদেশে আমার কয়েকজন ভালোবাসার মানুষের কারণে। তাঁরা আমাকে ভালোবাসেন বলেই আমার বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তাঁদের সবার প্রতি কৃতজ্ঞ।আজ (২৫ আগস্ট) কী করেছেন?সারা দিন তো বিছানায় শুয়েছিলাম। অনেকেই দেখতে এসেছেন। তাঁদের সঙ্গে অল্প অল্প কথা বলেছি। পরের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকেরা কী বলেছেন?থেরাপি নেওয়ার জন্য আবারও যেতে হবে। তাঁরা বলেছিলেন ১ সেপ্টেম্বর যেতে। কিন্তু থেরাপির জন্য আরও অনেক টাকার প্রয়োজন। এগুলো জোগাড় করতে হবে। তাই ১৬ সেপ্টেম্বর যাওয়ার সম্ভাবনা আছে।