ক থো প ক থ ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা ছবিতে অভিনয় করেছেন প্রাণ। ছবিতে তিনি নাচের শিক্ষক। একসময় ছিলেন ঘেটুদলের সদস্য। এখন কমলাকে নাচ শেখান। কিন্তু প্রাণ নিজে কতটা নাচ জানেন? প্রাণ বললেন, ‘একদমই না। আমি তো দেশনাটকের সদস্য। মঞ্চে কাজের জন্য কিছু কিছু করতে হয়। কিন্তু তাকে নাচ শেখার সঙ্গে তুলনা করা ঠিক হবে না। কারণ, নাচ যে কতটা কঠিন, তা এবার হাড়ে হাড়ে টের পেয়েছি। ছবির কাজের জন্য আমাকে নাচ শিখিয়েছেন শাওন। মহড়ার পর শরীরের সেই ব্যথার কথা মনে হলে এখনো ভয় হয়।’ কথা প্রসঙ্গে জানালেন, তিনি এখন কাজ করছেন কালীগঞ্জে।কালীগঞ্জে কী কাজ করছেন?সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয় করছি। ধারাবাহিকটির নাম কোমলবিবির অতিথিশালা ও কানা সিরাজদৌলা। মঙ্গল ও বুধবার চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে। পরিচালক বদরুল আনাম সৌদ। তাঁদের সঙ্গে এবারই প্রথম কাজ করছি। দারুণ মজার একটি গল্প। আপনি কখনো দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন?অনেকবার। ১০০ মিটার দৌড়ে। ক্লাস টুতে পড়ার সময় তৃতীয় হয়েছিলাম। এরপর অনেক দৌড়েছি। কিন্তু কোনো পুরস্কার পাইনি। স্কুল থেকে বের হওয়ার পর এই ঝুঁকি আর নিইনি। তবে মাছরাঙা টিভির সাত সওদাগর ধারাবাহিকে আমি কিন্তু গ্রামে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন। শুটিংয়ের একটি পুরো দিন শুধু দৌড়ের ওপর শট দিয়েছি। ধারাবাহিকটি লিখেছেন মাসুম রেজা আর এর পরিচালক সৈয়দ আওলাদ।আবার একটু ছবির প্রসঙ্গে আসি। হুমায়ূন আহমেদের সঙ্গে এবারই প্রথম কাজ করলেন?এর আগে তাঁর লেখা ঈদের দুটি নাটকে কাজ করেছি। তবে চলচ্চিত্রে তাঁর সরাসরি পরিচালনায় এবারই প্রথম। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে মজার মজার অভিজ্ঞতা হয়েছে। কাজের ফাঁকে যে আড্ডাগুলো হতো, সেগুলো ছিল অসাধারণ। স্যার (হুমায়ূন আহমেদ) অনেক গল্প শোনাতেন। প্রায় সবগুলোই তাঁর নিজের জীবন থেকে নেওয়া, নয়তো কাছ থেকে দেখেছেন। ওই গল্পগুলো যে কাউকে সমৃদ্ধ করবে। ঘেটুগান কখনো শুনেছেন?ছবিতে কাজ করার আগে স্যার একটি ভালো ধারণা দিয়েছিলেন। পরে কুদ্দুস বয়াতি অনেক সহযোগিতা করেছেন। শুনেছি, তিনিও নাকি একসময় ঘেটুগান করেছেন। আশা করছি, দর্শকের কাছে ঘেটুপুত্র কমলা ছবিটি ভালো লাগবে।