ক থো প ক থ ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওশীন কর্মজীবন শুরু করেছিলেন এফএম রেডিওর কথাবন্ধু (রেডিও জকি) হিসেবে। এরপর টিভিতে উপস্থাপনা করছেন, অভিনয় করছেন। নওশীন নাকি উপস্থাপনার ওপর প্রশিক্ষণও দিচ্ছেন। বললেন, ‘আমি নিজেই এখনো শিখছি। এ পর্যন্ত যতটুক অভিজ্ঞতা হয়েছে, তা নতুনদের জানানোর চেষ্টা করছি।’ নওশীন আজ বিকেলে উপস্থাপনার ওপর প্রশিক্ষণ দেবেন দেশ টিভিতে, দূরপাঠ অনুষ্ঠানে। কথা হলো নওশীনের সঙ্গে।আপনি নিজেকে একজন সফল উপস্থাপক মনে করেন?এখনো অনেক কিছু শেখার বাকি। তবে কাজটা আমি দারুণ উপভোগ করি। আমি পড়াশোনা করেছি ইংরেজি মাধ্যমে। আমার বাংলার চর্চা অব্যাহত ছিল। কিন্তু কোনো কঠিন শব্দের উচ্চারণ কিংবা কথার মাঝে হুট করে অর্থ বুঝে একটি শব্দ ব্যবহার করা মাঝেমধ্যে সমস্যা হয়ে দাঁড়ায়। তবে বাংলার ওপর দখল বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি।মাছরাঙা টিভিতে আজ ‘ক্ষণিকালয়’ ধারাবাহিকটি দেখানো হবে।আমি ফেরদৌসী মজুমদারের দারুণ ভক্ত। তাঁর অভিনয় দেখে ছোটবেলাতেই মুগ্ধ হতাম। এ নাটকে তাঁর সঙ্গে অভিনয় করছি। তাঁর সঙ্গে যে কয়টি দৃশ্যে কাজ করি, ওগুলো আমার অভিনয়-জীবনের জন্য অনন্য সঞ্চয় হয়ে থাকবে।এনটিভির ‘দক্ষিণায়নে দিন’ ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এই ধারাবাহিকে হুমায়ুন ফরীদির সঙ্গে আমার কিছু দৃশ্যের কাজ ছিল। তিনি খুব অসুস্থ ছিলেন। কষ্ট করে এসেছেন। যাওয়ার সময় আমরা তাঁকে এগিয়ে দিচ্ছি। তিনি বললেন, পরদিন শুটিংয়ে আমার জন্য গিফট নিয়ে আসবা। আর তাঁর সঙ্গে দেখা হয়নি। উনি চলে গেলেন। গিফটটা আর দেওয়া হলো না।আপনি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ওটার কী খবর?হ্যালো অমিত ছবির শুটিং-পরবর্তী সব কাজ শেষ। শুনছি এপ্রিল নাগাদ ছবিটি মুক্তি পাবে। আর শুয়াচান পাখির কাজ এখনো কিছু বাকি আছে।