কংগ্রেসকে আন্নার হুমকি
পার্লামেন্টের আসন্ন শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাস না করলে নির্বাচনের সময় কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালাবেন ভারতের দুর্নীতিবিরোধী সমাজকর্মী আন্না হাজারে। ক্ষমতাসীন কংগ্রেসকে সতর্ক করে দিয়ে তিনি আজ মঙ্গলবার এ কথা বলেন। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।নিজ গ্রাম পুনেতে এক সংবাদ সম্মেলনে আন্না হাজারে বলেন, ১৩ অক্টোবর হরিয়ানার হিসার লোকসভায় উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে ভোটদানে বিরত থাকতে ভোটারদের কাছে আবেদন জানাবেন। কারণ, দলটি ইচ্ছাকৃতভাবে লোকপাল বিল পাস করেনি। সতর্ক করে দিয়ে আন্না বলেন, ‘শীতকালীন অধিবেশনে লোকপাল বিল পাস না হলে আগামী বছর পাঁচটি রাজ্যের নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে নামব এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমি জনগণকে বলব।’ আন্না হাজারে জানান, আগামী বছরের ১৩ থেকে ১৫ অক্টোবর উত্তর প্রদেশ, উত্তরখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মনিপুর—এই পাঁচটি রাজ্য তিনি সফর করবেন। কংগ্রেসের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে আন্না হাজারে ১২ দিনের অনশন ভাঙেন। তবে এখনো তাঁর দাবি পূরণ না হওয়ায় আন্না কংগ্রেসের প্রতি নতুন করে এ হুমকি দিলেন।