কংগ্রেসে ওবামার বিরুদ্ধে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিনিধি পরিষদ গতকাল শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামাকে লিবিয়া অভিযানের ক্ষমতা দেওয়া একটি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে।রিপাবলিকান দলের প্রাধান্যপুষ্ট প্রতিনিধি পরিষদ ২৯৫-১২৩ ভোটে প্রস্তাবটি নাকচ করে দেয়। তবে বিশ্লেষকেরা বলছেন, এটি মূলত একটি প্রতীকী প্রতিবাদ উদ্যোগ।সাম্প্রতিক কয়েক সপ্তাহে কংগ্রেস সদস্যদের অনেকে লিবিয়ায় ন্যাটো অভিযানে মার্কিন সমর্থনের সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, যুদ্ধে যোগ দিতে কংগ্রেসের অনুমতির প্রয়োজন হওয়ার যে আইন রয়েছে, ন্যাটোর আওতায় চলতি মার্কিন অভিযান তার লঙ্ঘন। তবে সেনা না পাঠানো এবং সরাসরি অংশগ্রহণ না করাসহ বিভিন্ন যুক্তি দেখিয়ে ওবামা প্রশাসন তার উদ্যোগকে আইনসিদ্ধ বলেই দাবি করছে। বিবিসি।