কংগ্রেসের কাজে অসন্তুষ্ট অধিকাংশ মার্কিন নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসের কাজ নিয়ে যুক্তরাষ্ট্রের ৮৪ শতাংশ মানুষ অসন্তোষ প্রকাশ করেছে। সন্তুষ্ট মাত্র ১৩ শতাংশ মানুষ। গত সোমবার ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের প্রকাশিত একটি জনমত জরিপে এ কথা জানা যায়। কংগ্রেসের প্রতি অসমর্থনের হার অক্টোবরে পরিচালিত জরিপের ফলাফল থেকে দুই শতাংশ বেড়েছে। অক্টোবরের ওই জরিপে অংশগ্রহণকারী ৮২ শতাংশ নাগরিক কংগ্রেসের কাজকে অসমর্থন করে। বিগত ৪০ বছরের জরিপের ইতিহাসে কংগ্রেসকে এত ব্যাপক হারে সমর্থন না করার নজির এটাই প্রথম। ২০১২ সালের কংগ্রেস নির্বাচনে নিজেদের অবস্থান সুবিধাজনক পর্যায়ে নিয়ে যেতে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলই ২০১১ সালের পুরোটা জুড়ে দেশের ঋণ ও বাত্সরিক বাজেটের ঘাটতি নিয়ন্ত্রণে লড়াই করেছে। গত গ্রীষ্মে একটি চুক্তি বারাক ওবামাকে ঋণের বিশাল বোঝা বৃদ্ধিতে সাহায্য করেছে। যা বিতর্ক জন্ম দেয় এবং মার্কিন জনগণকে ক্ষুব্ধ করে।জরিপে আরও দেখা যায়, সুনির্দিষ্টভাবে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক দল তাদের কাজের ব্যাপারে জনগণের সমর্থন পেয়েছে শতকরা ৩৩ ভাগ যেখানে রিপাবলিকানদের সমর্থনের হার শতকরা ২১ ভাগ।