কংগ্রেসের প্রার্থী প্রণব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন ইউপিএ জোটের নেতা সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বলা হয়েছে আজ বুধবার দিল্লির ১০ জনপথ রোডে সোনিয়া গান্ধীর বাসভবনে এ বৈঠক হয়। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নাম প্রস্তাব করেছেন সোনিয়া গান্ধী। আর ভাইস প্রেসিডেন্ট পদের জন্য হামিদ আনসারীর নাম প্রস্তাব করা হয়েছে। তবে মমতা নিজে এ পদের জন্য তাঁর পছন্দের কোনো প্রার্থীর নাম প্রস্তাব করেননি। এ বিষয়ে সমাজবাদী পার্টির নেতা মুলায়াম সিং যাদবের সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করবেন বলে জানা গেছে।