ককটেল বিস্ফোরণে শিক্ষিকা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের ডাকা হরতালে আজ মঙ্গলবার ককটেল বিস্ফোরণে প্রীতি দাশ (৪৫) নামের একজন স্কুলশিক্ষিকা আহত হয়েছেন। দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এ ঘটনা ঘটে। প্রীতি দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, আমানবাজার চিপাতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতি দাশ হিউম্যান হলারে করে যাচ্ছিলেন। একপর্যায়ে ওই গাড়ির পাশে একটি ককটেল বিস্ফোরিত হলে স্প্লিন্টার গিয়ে প্রীতির শরীরে আঘাত করে। এতে তিনি আহত হন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রীতি দাশের পিঠে স্প্লিন্টার ঢুকেছে।হাটহাজারী ও বায়েজিদ থানার পুলিশ বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।