কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার উন্নয়নে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠন করা হচ্ছে। এটি হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আদলে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২-এর খসড়া অনুমোদন পেয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।মন্ত্রিপরিষদ সচিব জানান, এ আইনের উদ্দেশ্য হচ্ছে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, কক্সবাজারের পরিকল্পিত উন্নয়ন ও এটা নিয়ে মহাপরিকল্পনা করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করে নাগরিক সুবিধা নিশ্চিত করা। কউকে একজন চেয়ারম্যান, কয়েকজন সার্বক্ষণিক সদস্য ও খণ্ডকালীন সদস্য থাকবেন।এ ছাড়া তুরস্কের সঙ্গে পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৮৭ সালে তুরস্কের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি করে বাংলাদেশ। চাহিদার সঙ্গে সংগতি রেখে এ চুক্তিকে যুগোপযোগী করে বিনিয়োগের সুবিধা বাড়াতে নতুন করে খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।