কক্সবাজারে অবতরণের সময় চাকা ফাটল বিমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় বিজি-৬৩৩ বাংলাদেশ বিমানের পেছনের দুটি চাকা বিকট শব্দে ফেটে গেছে। এ সময় বিমানের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ৮০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী বাংলাদেশ বিমানের বিজি-৬৩৩ বিমানটি অবতরণের সময় পেছনের চাকার দুই অংশের এক অংশ বিকট শব্দে ফেটে যায়। পরে পেছনের চাকা দুটির বাকি অংশ দিয়ে খুব সাবধানে বিমানটি অবতরণ করা হয়।কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মাহামুদ আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটু সতর্কতার কারণে বড় একটা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। বিমানটি বর্তমানে কক্সবাজার বিমানবন্দরেই আছে বলে তিনি জানিয়েছেন।