কক্সবাজারে আরও ১৩ জনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় কক্সবাজারে আরও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে ৫ জানুয়ারি চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।আজ শনিবার কক্সবাজারের ১৭ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৬-তে এ সাক্ষ্য নেওয়া হয়। আদালতে সভাপতিত্ব করেন রাঙামাটি বিডিআর সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম।জানা গেছে, আজ সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে ব্যাটালিয়নের ৭১ আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বেলা দেড়টা পর্যন্ত আসামিদের উপস্থিতে মামলার ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। পরে আদালতের কার্যক্রম কাল রোববার সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।এ সময় আদালতের সভাপতি কর্নেল মো. বশিরুল ইসলাম সাক্ষীদের বক্তব্য প্রসঙ্গে উপস্থিত আসামিদের প্রশ্ন করার সুযোগ দিলে তাঁরা সাক্ষীদের নানা বিষয়ে জেরা করেন এবং সাক্ষীদের দেওয়া জবানবন্দি মিথ্যা বলে দাবি করেন।আদালত শেষে ১৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গত বছরের ৮ নভেম্বর থেকে বিদ্রোহের ঘটনায় জড়িত এই ব্যাটালিয়নের ৭১ জন আসামির বিরুদ্ধে বিচারের কাজ শুরু হয়েছে। দুই দিনে পৃথকভাবে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।