কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরতলির লিংক রোড থেকে আজ শুক্রবার ভোররাতে র্যাবের সদস্যরা ছয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়। টেকনাফ সীমান্ত দিয়ে আনা মিয়ানমারের এই ইয়াবা ট্রাকে করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। আটক হওয়া তিনজন যুবক হলেন জেলার টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের রতন বিশ্বাস (২৮), উখিয়ার গয়ালমারা গ্রামের মো. জাকারিয়া (২৫) ও একই উপজেলার পালংখালী গ্রামের মো. ইউসুফ (২৩)। ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-৭-এর কক্সবাজার অঞ্চলের প্রধান মেজর সরওয়ার-ই-আলম প্রথম আলো ডটকমকে বলেন, একটি ট্রাকে করে টেকনাফ-কক্সবাজার সড়কের কোটবাজার থেকে ইয়াবার চালানটি চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে আজ ভোররাত তিনটার দিকে কক্সবাজার শহরতলির বিসিক এলাকার লিংকরোডে ট্রাকটি আটক করা হয়। ট্রাক থেকে পলিথিনে মোড়ানো ছয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় তিন যুবককে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়ির বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।